প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, ‘শিল্পমাধ্যমের মধ্যে নাটক অতি প্রাচীন। থিয়েটার চর্চা এখনো আমাদের চিন্তার শক্তি জোগায়।’ তিনি ৬ মার্চ সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তিন মাসব্যাপী স্বল্পমেয়াদি থিয়েটার প্রশিক্ষণ কোর্সের চতুর্থ ব্যাচের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সমন্বয়ক ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। অনুষ্ঠানের শুরুতে কোর্সের প্রশিক্ষণার্থীরা ‘ছন্দ-আনন্দ’ শিরোনামে পরিবেশনায় অংশ নেয়। পরে নবীন নাট্যকর্মীদের মধ্যে তির্যকের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। নবীন নাট্যকর্মীদের নিয়ে তির্যক নাট্যদল প্রতিবছর এ ধরনের কর্মশালার আয়োজন করে। বিজ্ঞপ্তি।