তির্যকের দুদিনব্যাপী অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ও ২২ফেব্রুয়ারি তির্যক নাট্যদল ‘নাট্য ভাষা বাংলা আমার’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচিতে রয়েছে একুশের কথামালা, কবিতা আবৃত্তি ও মঞ্চনাটক। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) ল্যাবরেটরি থিয়েটার মঞ্চে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছয়টায় তির্যক নাট্যদল প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক রক্তকরবী পরিবেশিত হবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে টিআইসির লেকচার থিয়েটার মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নিরীক্ষামূলক কর্মশালা প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত দেবতার গ্রাস নাটকের পর পর ছয়টি প্রদর্শনী হবে। বিজ্ঞপ্তি।