মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৫ বছরে তির্যক নাট্যদল আগামীকাল ২৩ থেকে ২৫ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) ‘তির্যক নাট্যমেলা ২০১৬’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
তিন দিনব্যাপী কর্মসূচিতে প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত টিআইসি গ্যালারিতে থাকবে তির্যকের নাট্য-স্মারক প্রদর্শনী। প্রতিদিন বিকেল সাড়ে চারটায় মুক্তমঞ্চে থাকবে প্রীতি-বিতর্ক, আবৃত্তি, নৃত্য, সংগীতানুষ্ঠান এবং বিজয়ের কথামালা। প্রতিদিন বেলা তিনটা ও বিকেল পাঁচটায় বিষয়ভিত্তিক আলোচনা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় তির্যক নাট্যদলের নতুন প্রযোজনা কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এবং আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত তরঙ্গভঙ্গ নাটকটি মিলনায়তনে মঞ্চায়িত হবে।
২৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনুপম সেন। লেকচার ওয়ার্কশপে বক্তব্য দেবেন নাট্যজন মামুনুর রশীদ। বিজ্ঞপ্তি