তির্যকের পাঁচ দিনব্যাপী নাট্যায়োজন ১৭ ফেব্রুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তির্যক নাট্যদলের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী নাট্যায়োজন ‘নাট্যভাষা বাংলা আমার’। এবার
প্রতিপাদ্য বিষয় দর্শক, নাট্য ও সংস্কৃতিকর্মী সম্মিলনে নাট্য-ভাবনা বিনিময়।
এই নাট্যায়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র।
প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত টিআইসি গ্যালারিতে থাকবে তির্যক নাট্যদলের নাট্য-স্মারক প্রদর্শনী, বিকেল সাড়ে চারটায় টিআইসির লেকচার থিয়েটারে নাট্য সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, কর্মশালা, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। এ ছাড়া পাঁচটায় মুক্তমঞ্চে থাকবে প্রীতি-বিতর্ক, আবৃত্তি, নাচ, সংগীতানুষ্ঠান ও একুশের কথামালা। সন্ধ্যা সাতটায় টিআইসি মূল মঞ্চে অনুষ্ঠিত হবে মঞ্চনাটক ও যাত্রাপালা। নাটক ও যাত্রাপালার অগ্রিম টিকিট পাওয়া যাবে টিআইসি মিলনায়তনের কাউন্টারে। বিজ্ঞপ্তি।