তির্যকের প্রশিক্ষণ কর্মশালার জন্য আবেদনপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তির্যক নাট্যদলের আয়োজনে তিন মাসব্যাপী থিয়েটার প্রশিক্ষণ কর্মশালার পঞ্চম ব্যাচে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। কর্মশালায় সহযোগিতা করছে স্টুডিও থিয়েটার। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল।
প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগামী ২৪ এপ্রিল থেকে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের ক্লাস শুরু হবে।
আবেদনপত্র পাওয়া যাবে থিয়েটার ইনস্টিটিউট, চেরাগী পাহাড়ের বুকমার্ক, বহদ্দারহাটের রহমানীয়া বুকস অ্যান্ড স্টেশনারি, চকবাজারের বুক ভিশন, চৌধুরী প্লাজায় অবস্থিত ফোর স্টার টেলিকম, আখতারুজ্জামান সেন্টারের থ্রিজি মোবাইল সেন্টার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোকানে। বিস্তারিত ফোনে (০১৭১৩১০৫০২৬, ০১৮৪২৩০৪১০০, ০১৮১৯৮১৭১১১) জানা যাবে। বিজ্ঞপ্তি।