তির্যকের প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিও যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়ািদ থিয়েটার প্রশিক্ষণ কোর্সের চতুর্থ ব্যাচের উদ্বোধন হবে আগামী ৪ নভেম্বর। শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ক্লাস অনুষ্ঠিত হবে।
অভিনয়ে আগ্রহী নতুন যে কেউ এতে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ অক্টোবর। নির্ধারিত আবেদনপত্র প্রাপ্তির স্থান: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি), বুকমার্ক (পুরোনো বাতিঘর, চেরাগী পাহাড়), কারেন্ট বুক সেন্টার (জলসা মার্কেট), রংধনু (১১ সেন্ট্রাল পাজা, নিচতলা, জিইসি মোড়) ও মউর দোয়ান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। বিজ্ঞপ্তি।