তিলে তেল হয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইশা আর রাইশা দুই বোন একসঙ্গে পড়তে বসেছে। রাইশা পড়ছে আর মাইশা নিজের পড়া রেখে মনোযোগ দিয়ে রাইশার পড়া শুনছে। রাইশা পড়ছে, কারক—তিলে তেল হয়—অপাদানে সপ্তমী। রাতে রাইশা ঘুমাচ্ছে আর মাইশা তার গালের বড় তিলটা চিমটি কেটে ছেঁড়ার চেষ্টা করছে। প্রচণ্ড ব্যথা পেয়ে রাইশা জেগে উঠল। রেগে আগুন হয়ে মাইশার গালে কষে এক চড় মারল, বলল, ‘অ্যাই, কী করছিস তুই?’ মাইশা বলল, ‘অপাদানে সপ্তমীর মাধ্যমে তোমার গালের তিল থেকে তেল বের করছি।’ হিমু ও দিপামুন্সিগঞ্জ।