প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশ বড়, নাকি বড় কঞ্চিটা তারচে?
তিস্তার পানি নিয়ে এই খেদ বাড়ছে!
কলকাতা বেঁকে বসে, রাজি হলে দিল্লি—
বুঝি না তো কে যে শের আর কে যে বিল্লি!
মমতার ক্ষমতার বলি হবে চুক্তি?
এই ডেডলক থেকে কবে হবে মুক্তি?
চুক্তির নাম নিয়ে যাবে কত কাল যে—
কেউ মুলো দেখায় রে, কেউ করে ঢাল যে!
নদী হলো সকলের পানি নেবে একলা?
ছোট বলে এ কেমন অবিচার, দেখলা?
খুঁতগুলো দূর করো সমাধানসূত্রে—
সংকট থেকে যদি যেতে চাও উতরে!
আমাদের জনপদ আজ মরু হচ্ছে—
তোমাদের কূটনীতি অগোচরে পচছে!
লড়ে নেতা-নেত্রীরা, মরে যায় তিস্তা—
ঘুণে খায় চুক্তির খসড়ার দিস্তা!