তিস্তার পানি ও নাসির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানির বিকল্প প্রস্তাব দিয়েছেন। সুযোগ বুঝে রস+আলোও দিয়ে ফেলল একটা বিকল্প প্রস্তাব। লেখা: মো. মিকসেতু

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরেও হয়নি বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি। সুতরাং আপাতত এই ইস্যুটা ঝুলেই থাকছে। এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ক্রিকেটার নাসির হোসেন। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে নিরসলভাবে দলের সবার পানির চাহিদা মিটিয়ে গেছেন তিনি। তাই তিস্তা চুক্তির বিকল্প হিসেবে আপাতত নাসির হোসেনের সঙ্গে চুক্তি করা যেতে পারে। জাতীয় দলে পানি সরবরাহের পাশাপাশি তিস্তা চুক্তির বিকল্প হিসেবেও তিনি সফল হবেন বলে ধারণা করা হচ্ছে।

.
.

দিদি, আমি বাংলাদেশ থেকে নাসির। পানি লাগবে।

নাসির দলে নিয়মিত পানি আনা-নেওয়া করতেন। তাই কীভাবে পানি আনতে হয়, এটা তিনি খুব ভালো করেই জানেন। নাসিরকে তিস্তার পানি আনতে পাঠানো হলে সেখান থেকেও তিনি পানি আনতে সফল হবেন বলে আশা করা যায়।

.
.

বিসিবি তোমার সঙ্গে চুক্তি করেনি বলে আমিও করব না তা তো নয়। বিসিবি রতন চিনতে ভুল করতে পারে, আমি না। পানি যতটুকু লাগে নিয়ে যাও, দাদা!