তীব্র শীতে যত সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র শীতে যত সতর্কতা
তীব্র শীতে যত সতর্কতা

ঠান্ডা বা তীব্র শীতের প্রভাবে হাত-পা বা শরীরের অনাবৃত অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি কোষ জমে গিয়ে অকার্যকর হয়ে যেতে পারে, ফোসকা বা গ্যাংগ্রিনও হতে পারে।
আমাদের মতো দেশে কোষ জমে যাওয়ার মতো বা ফ্রিজিং তাপমাত্রা হয়তো সব সময় হয় না, কিন্তু মনে রাখবেন, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শূন্য তাপমাত্রার অনেক ওপরেও কিন্তু এমন ঘটনা ঘটতে পারে। ছোট শিশু, বৃদ্ধ, গৃহহীন বা বাইরে দীর্ঘ সময় কাজ করে এমন মানুষ, ধূমপায়ী, ডায়াবেটিক, রক্ত চলাচলে সমস্যা আছে এমন রোগী, মানসিক রোগীরাও এই ঝুঁকিতে পড়ে।
চরম আবহাওয়ায় অনাবৃত অংশ ব্যথা বা জ্বালা শুরু করলে বা রং পরিবর্তিত হতে দেখলে দ্রুত শীতল ও ভেজা স্থান থেকে সরে আসুন। ঠান্ডা বা ভেজা জামা-কাপড় খুলে অপেক্ষাকৃত গরম জামা পরে নিন। আক্রান্ত অংশকে ধীরে ধীরে উষ্ণ করুন। আগুনের তাপে বা গরম পানির ব্যাগ দিয়ে ধীরে ধীরে সেঁক নিন। প্রচণ্ড শীতে বাইরে যেতে কয়েকটা জামা পরবেন। যথাসম্ভব দেহকে আবৃত করবেন, যেমন হাত-পায়ে মোজা, মাথায় টুপি বা স্কার্ফ পরবেন। খুব আঁটোসাঁটো কাপড় পরবেন না, এতে রক্ত চলাচল আরও ব্যাহত হবে। দীর্ঘ সময়ের জন্য বাইরে গেলে ব্যাগে বাড়তি জামা-কাপড় নিন, যাতে ঠান্ডা হয়ে যাওয়া কাপড় প্রয়োজনে পাল্টে নিতে পারেন। শীত তাড়াতে বারবার কফি বা অ্যালকোহল-জাতীয় পানীয় খাওয়া ভালো নয়, এগুলো দেহে পানিশূন্যতা তৈরি করে। বরং স্বাভাবিক তাপমাত্রার যথেষ্ট পানি পান করুন। শরীর উষ্ণ রাখতে গরম স্যুপ, গরম দুধ ও উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেতে পারেন। মেডিসিননেট।