তীর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন নাড়া দিলে?নাড়ালেই নড়ে না অনেক কিছুতবু কেন এমন নাড়ালে?পৃথিবীর তিন ভাগ সমান দুচোখ যারতাকে কেন এক মাস শ্রাবণ দেখালে!কেন ওভাবে নাড়ালে?যেটুকু নড়ে না তুমুলভাবে ভেতরে বাহিরেকেন তাকে সেটুকু নাড়ালে?ভয় দেখালেই ভয় পায় না অনেকে,তবু তাকে সে ভয় দেখালে?যে মানুষ জীবনের সব কটি শোক-দ্বীপে গেছে,সবকিছু হারিয়েই সে মানুষহারাবার ভয় হারিয়েছে,তারপর তীর্থ হয়েছে।