তুই করে বলতেই বেশি ভালো লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেখা হয় নাই কখনো। আদৌ হবে কি না, তা-ও জানি না। খুব অল্প দিনের পরিচয় ফোনে। তবু মনে হয় কত চেনা। সব সময় তোকে নিয়েই ভাবি। মনে হয় তোর হাতে হাত রেখে এই পৃথিবীর প্রান্তে ছুটে বেড়াই। শীত কিংবা গ্রীষ্মে, বর্ষা কিংবা শরতে দুজনে মুখোমুখি বসে কাটিয়ে দিই অনন্তকাল। বৃষ্টি দেখতে তোর ভালো লাগে। জানিস, আমারও ভালো লাগে। তোর সঙ্গে আমার অনেক মিল। হ্যাঁ, আমি তোর কথাই বলছি মৎস্যকন্যা। মৎস্যবিজ্ঞান পড়িস বলেই তো এই নামটা তোকে দিয়েছি। যাকে এখনো তুমি করে বলতে পারিনি; তাকেই ভালবেসে, কাছের ভেবে তুই করে বলছি। রাগ করিস না। তোকে তুই করে বলতেই আমার বেশি ভালো লাগবে। বিশ্বাস কর, তোকে ভালোবাসি অনেক; অনেক বেশি। একজনমে তোকেই শুধু ভালোবাসতে চাই।

বলেছিলি অনেক ভালো খিচুড়ি রাঁধিস তুই। তোর রান্না করা খিচুড়ি খেতে না পারলে আর কখনো খিচুড়িই খাব না। তোর রান্না করা খিচুড়ি খেয়ে এই জনমটা কাটাতে চাই। আমাকে ফিরিয়ে দিবি না, বল?
মোহন
সাবেক শিক্ষার্থী
রাজশাহী মেডিকেল কলেজ।