তুফানের তুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. কালবৈশাখী, ঘূর্ণিঝড় ইত্যাদি নাম থাকলেও লোকমুখে তুফান নামে বহুল পরিচিত।    

২. নিম্নচাপের কারণে হয়।           

৩. ভয়ংকর, প্রলয়ংকরী এবং বিধ্বংসী।

৪. জনমনে ভয়ানক আতঙ্ক তৈরি করে।

৫. বিরূপ পরিবেশের ফলস্বরূপ হয়।

৬. এটি সাধারণত চরিত্রহীন হয় না।  

৭. চলার পথে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়।

৮. লাজ-শরম ধরনের অনুভূতি নেই। দয়ামায়াবিবর্জিত।

১. তুফান সরকার নামে কুখ্যাত। এ ছাড়া সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষকসহ আরও অনেক ‘সাইড নাম’ও আছে।

২. চরিত্র ভীষণ কলুষিত হলে এটি হয়।

৩. এটিও ব্যাপক ভয়ংকর, প্রলয়ংকরী ও বিধ্বংসী।

৪. জনমনে ত্রাস সৃষ্টি করতে এরও জুড়ি নেই।

৫. এটির কারণে বরং পরিবেশ খারাপ হয়।

৬. পুরোপুরি চরিত্রহীন, লম্পট।

৭. এরও লন্ডভন্ড করার বিশেষ ক্ষমতা আছে।

৮. মানুষ, তবে এরও লজ্জা-শরম একদমই নেই। হিংস্রতার দিক থেকে অতি উচ্চমানসম্পন্ন।