প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমাকে প্রতিদিন দেখি ক্লাসের ফাঁকে, আড়চোখে। আমার হৃদয় হঠাৎ জোরে স্পন্দিত হয়, যখন তোমার চোখে চোখ পড়ে যায়। প্রতিদিন ভাবি, তোমায় বলে ফেলব আজই। কিন্তু বলা হয় না, সাহস নেই বলে। আরও অনেক কিছুই আমার নেই, অনেক কিছুই আমি পারি না। পাপড়ি, রিনির মতো সুন্দর করে সাজতে পারি না। পিয়া, মারিয়ার মতো হাসির ফোয়ারা ছোটাতে পারি না। মিমি, কেয়ার মতো প্রতি মুহূর্তে লাইক বা শেয়ার দিতে পারি না। পারি না নেহার মতো ‘ডাকফেস’ ছবি তুলতেও। শুধু পারি রঙিন কথার মালা গেঁথে সাদা কাগজটাকে সাজিয়ে তুলতে। পারি নিজেকে উজাড় করে দিতে। নিজের রোল লেখার আগে, তোমার রোল লিখে আনমনা হতে। আর পারি বিষণ্ন হতে। তুমি কি শুনছ আমার হৃদয়ের শব্দ, যা কড়া নাড়ছে তোমার মনের দরজায়?
জান্নাতুল মাওয়া
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।