তুলসীপাতার রস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার খেজুরের রস খাওয়ার খুব শখ। আমি বাবাকে কোরবানি ঈদের আগে বলে রেখেছিলাম, ‘এই ঈদে দাদুবাড়ি গিয়ে আমাকে খেজুরের রস খাওয়াতে হবে।’ বাবা বললেন, ‘ঠিক আছে।’ দাদুবাড়ি গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, ‘বাবা, খেজুরের রসের কথা ভুলে গেলে নাকি!’ বাবা বললেন, ‘কাল সকালে তোমাকে খেজুরের রস খাওয়াব।’ তো, সেদিন রাতে, আমি দেখলাম কি, আব্বুর টেবিলটায় কাপে জানি কী রাখা আছে। আমি খেজুরের রস ভেবে সেটা খেয়ে ফেললাম। পরমুহূর্তে বমি করে দিলাম। কিছুক্ষণ পর আব্বু রুমে ঢুকে বললেন, ‘তোমার এ অবস্থা কেন?’ আমি কোনোমতে বললাম, ‘টেবিলের ওপর রাখা জিনিসটা খেয়েছি।’ বাবা বলল, ‘আরে ওটা তো তুলসীপাতার রস। আমার কাশি তো, তাই খাওয়ার জন্য রেখেছি। আর শীত তো তেমন পড়ছে না, খেজুরের রস এখন পাবে না, শীত আসলে তারপর তোমার দাদু তোমার জন্য খেজুরের রস পাঠিয়ে দেবে।’ তখন আমার গ্রামে থাকা চাচাতো বোন-ভাইয়েরা আমাকে ঘিরে হাসতে হাসতে চিৎকার করে বলল, ‘খেজুরের রস চেনে না। হি হি হি।’ আমি চুপচাপ অন্যখানে গিয়ে লুকিয়ে পড়লাম। সিদ্ধেশ্বরী, ঢাকা।