তুলির আঁচড় ও কবিতার ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র অবহেলিত শিশু আর কিশোর-কিশোরীরা দেখিয়ে দিল সুযোগ পেলে তারাও হতে পারে জয়নুল আবেদিন, কামরুল হাসান ও লেওনার্দো দ্য ভিঞ্চির মতো শিল্পী। গ্রাম-পাহাড়, নদী-সমুদ্র ও অরণ্যের সুখ-দুঃখের চিত্র এঁকে তারা প্রকাশ করল নিজেদের সৃজনশীলতার। ওরা সবাই ব্র্যাক প্রি-প্রাইমারি, প্রাইমারি ও ইএসপি স্কুলের শিক্ষার্থী।ব্র্যাক শিক্ষা কর্মসূচি চট্টগ্রামের উদ্যোগে ২১ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ উৎসব ২০১০। ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশচন্দ্র সরকার। উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা নাজমুল হাসান, মো. বাহারুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. কামাল হোসেন, সাইরা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাঈমুল হুদা চৌধুরী ও কহিনুর আক্তার। বিজ্ঞপ্তি।