তৃতীয় মাবিয়া গ্রুপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাবিয়া গ্রুপের উদ্যোগে তৃতীয় গলফ টুর্নামেন্ট গত শনিবার পতেঙ্গায় শাহীন গলফ্ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমোডর মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মাবিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আনোয়ার সাজ্জাদসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টে মো. জসিম কেডি গ্রুপে বিজয়ী এবং মো. ফারুক রানারআপ ট্রফি অর্জন করেন। এ ছাড়া মো. শাকিল বলবয় গ্রুপে বিজয়ী এবং মো. জুয়েল রানারআপ ট্রফি অর্জন করেন। বিজ্ঞপ্তি।