তৃতীয়বারে এসে ইউপি সদস্য হলেন স্মৃতিলতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে তৃতীয়বারে এসে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) নির্বাচিত হলেন স্মৃতিলতা ভারতী। তিনি ৭ জুন বাড়বকুণ্ড ইউপি নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতীক ছিল টেলিভিশন। তিনি দুই হাজার ১৮৩ ভোট পান। ৪৩ বছর বয়সী স্মৃতিলতা ভারতী জানান, তিনি প্রথম ১৯৯৮ সালে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর ২০০৩ সালেও নির্বাচনে পুনরায় প্রার্থী হন। মাত্র ১৫০ ভোটে পরাজিত হন। কিন্তু তিনি হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তৃতীয়বারে এসে নির্বাচিত হন।তিনি জানান, গত দুটি নির্বাচনে পরাজিত হয়েও তিনি এলাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। নারীদের নানা সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। এমনকি এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতেন।