তেকোটা-মুকুটনাইট বৌদ্ধ সেবাসদনে বিদর্শন ভাবনা অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার তেকোটা-মুকুটনাইট বৌদ্ধ সেবাসদনে ১০ দিনব্যাপী সত্যের উপাসনায় বিদর্শন ভাবনা (মেডিটেশন) অনুশীলন অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর শেষ হয়। বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পণ্ডিত ভিক্ষুসংঘের পরিচালনায় ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ অনুষ্ঠানে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার ৭০ জন নারী-পুরুষ অংশ নেন। সেবাসদনের অধ্যক্ষ শীলপ্রিয় মহাস্থবির ও শীলরুম থের বলেন, এই বিদর্শন ভাবনার অনুশীলনে অংশগ্রহণকারীরা এর মাধ্যমে সত্যের উপাসনা করে নিজের মাঝে সুপ্ত মহাসত্য আবিষ্কারের পথ অন্বেষণ করেন। সমাপনী দিন সকাল ১০টায় ছিল ধর্মীয় আলোচনা ও সংঘদান অনুষ্ঠান। তেকোটা সৎধর্মবিকাশ বিহারের অধ্যক্ষ আনন্দমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শাসনপ্রিয় মহাস্থবির, আলোকমিত্র থের, বিশ্বমিত্র থের, আর্য্যমিত্র থের প্রমুখ।