তেতোয় স্বাদবদল
শীতের পিঠাপুলি এবং মিষ্টি তো অনেক খাওয়া হলো। নতুন ঋতুতে স্বাদ বদলের জন্য তেতো কিছু খেলে মন্দ হয় না। এ সময়ে স্বাস্থ্যের জন্যও ভালো তেতো শাক-সবজি। দেখুন নাজমা হুদার দেওয়া রান্নাগুলোপাঁচমেশালি করলাউপকরণ: মুরগির চামড়া ১০০ গ্রাম, করলা (ছোট করে কাটা) ৫০ গ্রাম, মুরগির কলিজা, গিলা ৫-৬টি, পেঁয়াজ কুচি ১০০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ বাটা দেড় চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ ২টি, দারচিনি ২ টুকরা, তেজপাতা ১টি।প্রণালি: পাত্রে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ লাল করে সব মসলা দিয়ে কষাতে হবে। এবার চামড়া, গিলা, কলিজা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। সেদ্ধ হলে করলা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রেখে ওপরে তেল এলে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন।নিম ডালউপকরণ: ডাল ১ কাপ, নিমপাতা ৫-৬টি, রসুন ৪ কোয়া, পেঁয়াজ ১টি, হলুদ সামান্য, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ২টি, শুকনো মরিচ ১টি, মৌরি সামান্য, সরিষার তেল ১ টেবিল চামচ।প্রণালি: ডাল, হলুদ, মরিচ ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হলে নিমপাতা দিয়ে আরেকটু সেদ্ধ করতে হবে। একটু থকথকে হলে অন্য একটি পাত্রে তেল দিয়ে শুকনো মরিচ ও মৌরি ফোড়ন দিতে হবে। রসুন, পেঁয়াজ দিয়ে লাল হলে ডাল ঢেলে একটু চুলায় রেখে নামিয়ে পরিবেশন। পুরভরা করলাউপকরণ: গরুর মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ২টি (কুচি), এলাচ ২টি, দারচিনি ১ টুকরা, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। সব একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করতে হবে, বড় করলা ৬০০ গ্রাম, সুতা ১ রিল।প্রণালি: করলা মাঝখান দিয়ে চিরে দিয়ে বিচি ফেলে দিতে হবে এবং খুব ভালো করে ভেতর পরিষ্কার করে নিতে হবে। এবার করলায় পুর ভরে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। ভাপে সেদ্ধ করে নিতে হবে। তারপর একটি প্যানে সামান্য তেল দিয়ে হালকাভাবে এপিঠ-ওপিঠ করে একটু ভেজে গরম গরম পরিবেশন।শোনকাউপকরণ: শজনে পাতা ১ মুঠা, পাটশাক ১ মুঠা, কচু শাক ১ মুঠা, লাল/পুঁই শাক ১ মুঠা, পালং শাক ১ মুঠা, রসুন কুচি ১ টেবিল চামচ, খাবার সোডা ১ চিমটি, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ ২-৩টি, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, পানি ২ কাপ।প্রণালি: তেল ও রসুন কুচি বাদে সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে ঘুঁটে নিতে হবে। এবার কড়াইয়ের তেলে রসুন ও কচু শাক ফোড়ন দিয়ে ঘোঁটা শাক দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।