তেনালি রামের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(প্রথম কিস্তি)গোপাল ভাঁড়, নাসিরুদ্দিন হোজ্জা ও বীরবলের মতো মজার চরিত্রের সঙ্গে পরিচয় আছে আমাদের। দক্ষিণ ভারতের তেনালি রাম সে রকমই একটি চরিত্র। শোনা যায়, তেনালি রাম বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেবের সভাকবি ছিলেন। রাজা কৃষ্ণদেবের রাজ্যএকদিন রাজা কৃষ্ণদেব তেনালি রামের ওপর মহা খাপ্পা। তেনালি রামকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুকুম জারি করলেন তিনি। তেনালি রাম রাজার খুব অনুগত। রাজার কথা শুনে আর দেরি করলেন না।দিন কয়েক পর রাজা ভ্রমণে বের হয়ে বনের ভেতর ঢুকে পড়লেন। হঠাত্ দেখলেন, একজন লোক গাছের মগডালে উঠছে। ভালোভাবে লক্ষ করে দেখলেন, লোকটি আর কেউ নয়, স্বয়ং তেনালি রাম! রাজা তেনালি রামকে দেখে দারুণ খেপে গেলেন, ‘আমি তোমাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছি। কিন্তু তুমি এখনো এখানে কী করো?’ তেনালি রাম মুখ কাঁচুমাচু করে বললেন, ‘হুজুর, আমি যেখানেই যাই, সবাই বলে এটা নাকি রাজা কৃষ্ণদেবের রাজ্য। আর আপনার নির্দেশ তো আমাকে মানতেই হবে। তাই কী করব বুঝতে না পেরে আমি এই গাছে উঠছি। নিশ্চয় গাছের ওপরটা মহামান্য রাজা কৃষ্ণদেবের নয়!’তেনালি রামের এমন রাজাভক্তি দেখে রাজা তো আনন্দে ডগমগ। এরপর রাজা তেনালি রামকে ক্ষমা করে দিয়ে আবারও রাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দিলেন।চোরের ওপর বাটপারিরাতের বেলায় তেনালি রামের বাসায় চোর ঢুকে লুকিয়ে আছে। তেনালি রাম এটা টের পেয়ে সব মালামাল নিরাপদ জায়গায় সরিয়ে ফেললেন। এরপর জোরে জোরে চোরদের শোনানোর জন্য তাঁর স্ত্রীকে বললেন, ‘আজকাল চোর-বাটপারের উত্পাত যা বেড়েছে! বাগানের পাশের কুয়ার মধ্যে আমাদের সব সোনাদানা লুকিয়ে রেখে ভালোই করেছি। তাই না?’ চোরেরা তো পাশ থেকে সব কথাই শুনছিল। সব শুনে তারা সিদ্ধান্ত নিল—বাসার ভেতরে গিয়ে কাজ নেই, ওই কুয়া থেকেই তারা সব সোনা চুরি করবে। এক চোর কুয়ার মধ্যে নেমে দেখল, কুয়াটা বেশ গভীর। কী করা যায়! এ নিয়ে ভাবতে ভাবতে আরেক চোর বলল, ‘আমরা যদি কুয়ার সব পানি তুলে তেনালি রামের বাগানে ফেলে দিই, তাহলেই ওই সোনাগুলো আমরা পেয়ে যাব।’ যেই ভাবা সেই কাজ। চোরেরা মহা উত্সাহে কুয়ার পানি সেচে পাশের বাগানে ঢেলে দিতে লাগল। কিন্তু এভাবে পানি তুলতে তুলতে রাত পেরিয়ে প্রায় সকাল হয়ে গেছে। অথচ কুয়ার পানি আর শেষ হয় না! সকালবেলায় তেনালি রাম ঘুম থেকে উঠে চোরদের অমন নাজেহাল হতে দেখে বললেন, ‘দেখো, বাগানে কে যেন এই সাতসকালে কুয়া থেকে পানি তুলে সুন্দর করে সেচ দিচ্ছে গো!’ কথা শুনেই চোরেরা মাথায় হাত দিয়ে সেখান থেকে কেটে পড়ল।মুখদর্শনকোনো এক কারণে তেনালি রামের ওপর রাজা কৃষ্ণদেব মহা খেপা। রাজা সভাসদে সবার সামনে বললেন, ‘তেনালি রাম, আমার সামনে থেকে চলে যাও। আমি তোমার মুখটিও আর কোনো দিন দেখতে চাই না।’ তেনালি রাম মন খারাপ করে সভা থেকে বের হয়ে গেলেন। পরের দিন রাজা সভাসদে আসার আগেই তেনালি রাম একটা ঢাকনা দিয়ে মুখ ঢেকে সভাসদে এসে হাজির। তেনালি রামের মুখের ঢাকনায় চোখ আর মুখের কাছে ছিদ্র করা। রাজা এসে তেনালি রামকে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘তেনালি রাম, তোমার সাহস তো কম নয়। তুমি আমার কথা অমান্য করো! তেনালি রাম ঢাকনার ফাঁক দিয়ে বললেন, ‘হুজুর, আমি তো আপনার নির্দেশই মান্য করছি। আপনি বলেছেন, আমার মুখ আর কোনো দিন দেখতে চান না। তাই তো মুখ ঢেকে এসেছি। আর কোনো দিনও আপনার সামনে মুখ দেখাব না হুজুর।’ এ কথা শুনে হাসিতে রাজার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তেনালি রামের এই কাণ্ড দেখে রাজা তাকে ক্ষমা করে দিলেন।