তেমুহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার তেমুহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ টি এম ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বক্তব্য দেন অভিভাবক আহমদ কবির, মোজাম্মেল হক, মোহাম্মদ ইউনুচ, রিপন দাশ প্রমুখ।