তেল-আলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষকে তেল দেওয়ার রীতিটা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিভিন্ন সময় বিভিন্নজনকে তেলে ভেজানোর অনেক প্রয়োজন পড়ে। আমি আবার মানুষকে তেল দিয়ে খুব আনন্দ পাই (তাই বলে আবার খাওয়ার তেল বা জ্বালানি তেল ভাববেন না)। তো হঠাৎ করে আমার এক বন্ধুকে তেল দেওয়ার বিশেষ প্রয়োজন পড়ায় তাকে বললাম, ‘আমি তোকে আমার বন্ধু করেছি কেন, জানিস?’ ও জিজ্ঞেস করল, ‘কেন?’ ‘কারণ তোর মতো ছেলে আজকাল পাওয়াই যায় না, যে ছেলে নিজের স্বার্থ দেখে না।’ ও একটু ভেবে বলল, ‘তোকে আমার বন্ধু করেছি, কারণ তোর মতো তেল দেওয়ার ক্ষমতা এ দেশের রাজনীতিবিদদেরও নেই।’ এ কথা শুনে আমার শুধু একটা গান মনে পড়ল, ‘তেরি মেরি মেরি তেরি তেলকাহানি হে মুশকিল...।’ একটা কথা বলে রাখি, আমরা বন্ধুরা গান গাইতে খুব ভালোবাসি। এতে আমাদের বিনোদন হয়, আবার গানের রেওয়াজটাও। আজ আমাদের কিছু তেলতেলে গানের কথা আপনাদের জানাব। যেমন ধরুন, আমার বন্ধু গোসল করতে যাওয়ার আগে গান গাইছে।‘গিভ মি সাম নারকেল তেলগিভ মি সাম সানসিল্ক গিভ মি অ্যানাদার বালতি অব ওয়াটারআই ওয়ান্ট টু বাথ ওয়ান্স অ্যাগেইন।’বোধ হয় ভাবছেন, আমরা বাংলা গান গাই না। তা কিন্তু নয়। আমার ওই বন্ধুটি তেল মাখতে মাখতে আমাকেও একই কাজ করতে বলায় আমি অস্বীকৃতি জানালাম। এরপর ও একা একা গান গাচ্ছে, ‘যদি তোর তেল দেখে কেউ না মাখে, তবে একলা মাখো রে।’ আবার আরেক দিন এক মেয়েকে দেখে আমার খুব ভালো লাগল। আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, ‘মেয়েটাকে চিনিস?’ ও গাইল: ‘ওই যে দেখলি সোনার কন্যা মাথায় দেওয়া তেল ক্লাস নাইনে ইংলিশে ছিল সেই কন্যার ফেল।’ আমিও তখনি গাইলাম, ‘তুই চিন্তা করিস না, আমি ফেল করা কন্যার সঙ্গে কথা বলব না।’ আপনারা হয়তো এতক্ষণে ভাবতে শুরু করেছেন, তেল ঢুকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এর জন্য শুধু আমি নই, আমার বন্ধুরাও দায়ী। মারুফরাজশাহী