তেল-মসলা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবারের স্বাদে পরিপূর্ণতা দিতে তেল-মসলার জুড়ি নেই। এবার সেই তেল-মসলা নিয়েই আয়োজন করা হচ্ছে উৎসব। আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে চলবে তেল-মসলা উৎসব ২০১২। উৎসবের আয়োজন করেছেন এসিএস কমিউনিকেশনস লিমিটেড। প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন (ইভেন্ট) এম এ সামাদ বলেন, ‘নানা ধরনের ভেজালের কারণে খাবারের আসল স্বাদই নষ্ট হয়ে যায়। তাই সবাইকে সচেতন করতে আমরা আয়োজন করতে যাচ্ছি এই উৎসব।’ উৎসবে যোগ দেবে তেল-মসলা প্রস্তুত ও সরবরাহ করে এমন ৫০-৬০টি প্রতিষ্ঠান। কেউ চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন তাঁদের পণ্য। তেল, মসলা ছাড়াও উৎসবে থাকবে রান্নার বিভিন্ন সরঞ্জাম। নারীদের জন্য থাকছে রান্না প্রতিযোগিতা। যেখানে বিচারক হিসেবে থাকবেন টমি মিয়া, সারা যাকের, কেকা চৌধুরী ও শারমিন লাকী।