প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের (পেট্রল বা গ্যাসোলিন ও কোরোসিন) গন্ধে রাশিয়ার বাদামি ভালুকের আসক্তি দেখা দিয়েছে। এসব তেলের পরিত্যক্ত পিপায় ছোট গর্ত করে তারা নিঃশ্বাসের সঙ্গে গভীরভাবে টেনে নেয় এর ঘ্রাণ। নেশার প্রতিক্রিয়া শুরু হলে তারা চিত হয়ে শুয়ে থাকে। রাশিয়ার দূরপ্রাচ্যে সাউথ কামচাত্কায় অবস্থিত ক্রোনোতিস্ক নেচার রিজার্ভ নামের অভয়ারণ্যে অন্তত ৭০০ বাদামি ভালুকের আবাস। সেখানে জেনারেটরে ব্যবহারের জন্য হেলিকপ্টারযোগে তেলের পিপা নেওয়া হয়। স্থানীয় কর্মী ইগর স্পাইলনক বলেন, তেলের নেশায় আসক্ত ভালুকগুলো হেলিকপ্টার অবতরণের প্রতীক্ষায় থাকে। তারা আশপাশে ঘুরঘুর করে এবং মাটিতে তেলের ফোঁটা পড়লে সেখানে গিয়ে শুঁকতে শুরু করে। পৃথিবীর সবচেয়ে বড় বাদামি ভালুকের প্রজাতি এগুলো। এদের একেকটির ওজন এক হাজার ২০০ পাউন্ড। মিরর।