তোমাকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ‌ুমায়ূন আহমেদ
হ‌ুমায়ূন আহমেদ

গত ১৯ জুলাই ছিল নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা এ উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করে। ধানগড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষক বিজয় কুমার সাহা, রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি আলহাজ আহমেদ, শিক্ষক রুখসানা খাতুন, সাবিহা মাহবুব, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। হুমায়ূন আহমেদের লেখা থেকে পাঠ করেন বন্ধুসভার আকিয়া পারভিন।
প্রকাশ কুমার পাল