তোমার হাত ধরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে এগিয়ে যাও, সহযোগিতার হাত বাড়াও। মডেল: রিবা ও ফাতেমা আলী। ছবি: সুমন ইউসুফ
নিজে এগিয়ে যাও, সহযোগিতার হাত বাড়াও। মডেল: রিবা ও ফাতেমা আলী। ছবি: সুমন ইউসুফ

তুমি হাঁটছ এগিয়ে যাওয়ার পথ ধরে, তোমার কাজ তোমাকে পৌঁছে দেবে ক্ষমতায়নের লক্ষ্যে। মানুষই মানুষকে সহযোগিতা করে। তাই তো এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল ভাবনা—নারীর ক্ষমতায়ন, মানবতার ক্ষমতায়ন। বাংলাদেশের এমন কয়েকজন নারীর কথা আজ ৮ মার্চের বিশেষ আয়োজনে থাকছে; যাঁরা ইতিমধ্যেই নিজেদের কাজের জন্য সুনাম কুড়িয়েছেন। আমাদের প্রত্যাশা, তাঁদের হাত ধরেই আসবে পরিবর্তন।
আন্তর্জাতিক নারী দিবসের জন্মকথায় জড়িয়ে আছে নারী শ্রমিকদের প্রতিবাদ। মজুরি–বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট আর কাজের জায়গার মান উন্নয়নের লক্ষ্যে সোচ্চার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকেরা। ১৮৫৭ সালের ৮ মার্চের কথা। পরে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত নারী সম্মেলনে নারী দিবসের প্রস্তাব করেন জার্মান কমিউনিস্ট পার্টির নেত্রী ক্লারা জেৎকিন। কোনো কোনো দেশে ৮ মার্চ পালিত হওয়া শুরু হেলা। এগিয়ে এল সমাজতান্ত্রিক দেশগুলো। ১৯৭৫ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করল। বাংলাদেশেও দিনটি পালিত হয় একই সঙ্গে মেয়েদের সম–অধিকারের দাবী আর নারী সাফল্যকে সামনে রেখে।