প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের ‘কান চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত এবং ‘কসোভো’ ও ‘ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে’ পুরস্কৃত তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামার সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে আজ। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। পিকটোরাইম পিকচার্সের আয়োজনে প্রতিদিন বেলা ১১টা, ২টা, বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টায় ছয়টি করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
আজ সন্ধ্যা সাতটায় ছয় দিনের এই প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির নির্মাতা তৌকীর আহমেদ, অভিনেতা ফজলুর রহমান বাবু ও মোশারফ করিম। চলচ্চিত্রের প্রবেশপত্র প্রতিদিন হল কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।