তৈজসে নান্দনিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
তৈজসে নান্দনিকতা
তৈজসে নান্দনিকতা

উৎসবের দিন শুধু খাবারই নয়, ব্যতিক্রমী পরিবেশনাও দৃষ্টি কাড়ে অতিথিদের। কাচ, চীনামাটি, মেলামাইন তো আছেই, এর পাশাপাশি উৎসবের দিনে খাবার পরিবেশনে দেশীয় উপকরণে তৈরি বাসনকোসনের ব্যবহার এখন বেশ জনপ্রিয়। এমনটাই জানালেন আড়ংয়ের নকশাকার কামাল আহম্মেদ।
এই নকশাকার জানান, এবারের ঈদে আড়ংয়ে থাকছে গামারি কাঠের তৈরি প্লেট, চামচ ও বাটি। সূর্যমুখী ফুল, কচুরিপানা ও কচুর পাতার মতো বিভিন্ন ফুল ও জলজ উদ্ভিদের আকৃতি দেওয়া হয়েছে এসব বাসনকোসনে। এখানে কচুরিপানা ও কচুপাতার নকশার প্লেটগুলোর দাম পড়বে ৩৩৬ থেকে ৬০৫ টাকা। সূর্যমুখী আর পদ্মপাতা পাবেন ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যেই। আড়ংয়ে সিরামিকের তৈরি বাটি ও প্লেটে থাকছে পাটের দড়ির কাজ। লাল, হলুদ আর সবুজ রঙের লাইন কম্পোজিশনের নকশায় ফুটে উঠেছে উৎসবের আমেজ। এগুলোর দাম পড়বে ২০০ থেকে ১ হাজার টাকা।
হাতে আঁকা সিরামিকের বাসনকোসন যে ক্রেতাদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে, সেটা বোঝা গেল সানরাইজ প্লাজার ক্লে ইমেজে ঢুকে। এখানে কেনাকাটা করতে আসা মিমি খানম জানান, নকশা, রং আর আকৃতির বৈচিত্র্যে এখানকার বাসনকোসনগুলো খাবার টেবিলে তুলে ধরে উৎসবের আমেজ। এখানে কমলা, নীল, বাদামি রঙের ব্যবহারে সিরামিকের ওপর থাকছে ফুল আর লতাপাতার নকশা। বাসনকোসনের আকৃতিতেও থাকছে ভিন্নতা। কড়াইয়ের আদলে তৈরি করা হয়েছে তরকারি পরিবেশনের বাটি, ছোট ছোট বর্গাকৃতি, বৃত্ত আর ত্রিভুজ আকৃতিতে তৈরি লবণ ও সস রাখার বাটি। পানি খাবার গ্লাসটিতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। খাবার পরিবেশনে এমনই ব্যতিক্রমী বিভিন্ন উজ্জ্বল রঙের আলপনার নকশা করা কড়াই বোল মিলবে ২৫০ থেকে ৪৫০ টাকায়। সস, লবণ ও লেবু রাখার বাটি ৩০-৬০ টাকা।

তৈজসে নান্দনিকতা
তৈজসে নান্দনিকতা

খাবার পরিবেশনায় যাঁরা একটু নতুনত্ব যোগ করতে চান, তাঁদের জন্য যাত্রায় থাকছে ভিন্নধর্মী আয়োজন। যাত্রার ডিজাইনার উর্মিলা শুক্লা জানালেন, কাঁসার তৈরি বাসনকোসনে থাকছে খোদাই করা নকশা। দুপুর বা রাতে অতিথি আপ্যায়নে আভিজাত্যের যোগ করতে পারে এই আয়োজন। এখানে কাঁসার তৈরি বাটি, গ্লাস আর থালা পাবেন ১ হাজার ৯৯৯ টাকা থেকে ৩ হাজার ৯৯৯ টাকার মধ্যে। উর্মিলা শুক্লা আরও জানান, বেশ কয়েক বছর ধরেই মাটির বাসনকোসন ভালো চলছে। যাত্রায় মাটির বাসনকোসনে উৎসবের আমেজ আনতে বর্ণিল রঙে হাতে আঁকা হয়েছে লোকজ কাহিনি। থাকছে মাটির ওপর সিরামিকের কাজ। যাত্রায় এ ধরনের নকশার গ্লাসের দাম পড়বে ১১৯ টাকা। পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যেই পাবেন মাটির ওপর সিরামিকের কাজের ডিনার সেট।

তৈজসে নান্দনিকতা
তৈজসে নান্দনিকতা