তৈলমর্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ঈদে আমরা গ্রামে যাই। এক ঈদে আমি সকালে উঠে নতুন জামা পরে সবাইকে সালাম করতে গেলাম, ছোট বলে সবাই বেশি করে টাকা দিল। যারপরনাই খুশি আমি। রান্নাঘরে মাকে গিয়ে টাকাগুলো দিতে যাব, তখন আমার পায়ের ধাক্কায় সরিষার তেল উল্টে পড়ে তেলের সাগর হয়ে গেল। আমি খেয়াল না করে তার ওপর দিয়ে চলে যেতে লাগলাম। পিছলে পড়ে নষ্ট হয়ে গেল নতুন জামা। সালামির টাকা চুপচুপে হয়ে গেল। পানির মতো আমার গা থেকে ঝরতে লাগল তেল। সবাই হেসে বলল, ‘একে বলে আসল তৈলমর্দন।’ উম্মে মাবরুরা উমামাভিকারুননিসা নূন স্কুল, ঢাকা।