তোতাপাখি রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের ৯৫তম জন্মদিন। তিন সন্তান বসেছে আলোচনায়। উপহার হিসেবে কে কী দেবে, এই নিয়ে কথা হচ্ছে।প্রথম সন্তান: আমি মাকে দেব একটা মার্সিডিজ গাড়ি। গাড়িতে করে মা ঘুরে বেড়াবেন।দ্বিতীয় সন্তান: আমি মাকে দিচ্ছি একটা হোম থিয়েটার। অবসরে বসে সিনেমা দেখতে পারবেন।তৃতীয় সন্তান: মায়ের তো বয়স হয়েছে। চোখে কম দেখেন, কানেও কম শোনেন। কিন্তু তিনি পত্রিকা পড়তে খুব ভালোবাসেন। আবার বাড়তি কাজের লোক রাখাও তিনি পছন্দ করেন না। তাই ঠিক করেছি, আমি মাকে এমন একটা তোতাপাখি কিনে দেব, যে তাঁকে পত্রিকা পড়ে শোনাবে। ইতিমধ্যেই আমি এমন একটা তোতা পেয়েছি। দাম পড়েছে পাঁচ লাখ টাকা!যা হোক। যথাসময়ে উপহার দেওয়া হলো। উপহার পেয়ে মা প্রত্যেক সন্তানকে একটা করে চিঠি দিলেন।প্রথম সন্তানকে লিখলেন, ‘তুমি কেন আমাকে মার্সিডিজ গাড়ি দিলে, বুঝলাম না। আমার কি এখন ঘোরাঘুরির বয়স আছে? যা হোক, তোমাকে ধন্যবাদ।’দ্বিতীয় সন্তানকে লিখলেন, ‘আজকাল চোখে কম দেখি, কানেও কম শুনি। সিনেমা দেখব কী করে, বলো? তবু, তোমাকে ধন্যবাদ।’তৃতীয় সন্তানকে লিখলেন, ‘তুমিই একমাত্র, যে কিনা আমার প্রয়োজনটা বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ। মুরগিটা খেতে খুবই সুস্বাদু ছিল!’দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিল।প্রথম বন্ধু: হায়! দেখো, একটা মরা তোতাপাখি।দ্বিতীয় বন্ধু আকাশের দিকে তাকিয়ে বলল, ‘কোথায়? কোথায়??’করিম গেছেন তোতাপাখি কিনতে। দোকানদার তিনটা তোতা দেখালেন।দোকানদার: প্রথম পাখিটার দাম ১০ হাজার টাকা। এটা বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারে।করিম: বাহ্! দ্বিতীয়টার দাম?দোকানদার: এটার দাম ২০ হাজার টাকা। এটা শুধু তথ্যই সংরক্ষণ করে না, হিসাবও রাখতে পারে।করিম: দারুণ! আর তৃতীয়টা? এটার দাম নিশ্চয়ই আরও বেশি?দোকানদার: হু, এর দাম ৪০ হাজার টাকা। তবে বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি এটাকে কিছু করতে দেখিনি। বাকি দুটো একে ‘সিনিয়র অফিসার’ বলে ডাকে!প্রধান ফটকে লেখা আছে, তোতা হইতে সাবধান। এক অতিথি উঁকি দিয়ে দেখলেন, ভেতরে একটা নিরীহ গোছের ছোট্ট তোতাপাখি বসে আছে।অতিথি বিড়বিড় করে বললেন, ‘ফাজলামোর আর জায়গা পায় না।’ সতর্কবাণীর তোয়াক্কা না করে দরজা খুলে ভেতরে ঢুকলেন তিনি। সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াল তোতা। কর্কশ গলায় বলল, ‘জনি, টমি, ভুলু! আক্রমণ!’ বাড়ির কোণ থেকে তিনটা বিকট দর্শন কুকুর ছুটে এল!জামাল সাহেব নিলামে একটা তোতা কিনবেন। নিলাম শুরু হলো। জামাল দাম হাঁকালেন, ‘১০ হাজার টাকা।’ভিড়ের মধ্যে চিকন গলায় কে যেন বলল, ‘৫০ হাজার টাকা।’ জামাল সাহেবের মেজাজ বিগড়ে গেল। ১০ হাজার থেকে ৫০ হাজার? কোন বড়লোকের ব্যাটা তোতাটা নিতে পারে, তিনি দেখে ছাড়বেন। জামাল বললেন, ‘এক লাখ টাকা।’ চিকন গলা আবার বলল, ‘দুই লাখ।’ জামাল এবার খেপেই গেলেন। বললেন, ‘পাঁচ লাখ।’ কান পাতলেন, নাহ্, এবার আর কেউ পাল্টা দাম হাঁকাল না।তোতাটা হাতে নিয়ে জামাল নিলামের সঞ্চালককে বললেন, ‘এটা কথা বলতে পারে তো? নইলে এত দাম দিয়ে কিনলাম কেন?’নিলাম সঞ্চালক বললেন, ‘কথা বলতে পারে না মানে? আপনার কী মনে হয়? এতক্ষণ কে আপনার সঙ্গে পাল্টা দর হাঁকাচ্ছিল!’জাহাজে জাদু দেখাত বিলি। সে জাহাজেই ছিল এক দুষ্টু তোতা। বিলির সব জাদুর কৌশলই সে ধরে ফেলত। বিলি জাদু দেখাতে গেলেই তোতাটা পেছন থেকে চিৎকার করে বলত, ‘তার শার্টের হাতায় আরেকটা কার্ড রয়েছে... আরে ওই তো, কানের পেছনে কয়েনটা লুকিয়ে ফেলল!’ এভাবে বিলিরজাদুর কৌশলগুলো ফাঁস হয়ে যেত। তোতাটাকে তাই দুই চোখে দেখতে পারত না বিলি।একদিন প্রচণ্ড ঝড় উঠল। জাহাজ গেল ডুবে। বিলি ভেসে রইল একটা কাঠের টুকরা ধরে। কাঠের টুকরাটার ওপর এসে বসল তোতাটা। যেহেতু, দুজনের আগে থেকেই দা-কুমড়া সম্পর্ক। কেউ কারও সঙ্গে কথা বলে না।এভাবে দুই দিন পেরিয়ে গেল। অবশেষে মুখ খুলল তোতা, ‘ঠিক আছে, হার মানছি। নৌকাটা কোথায় রেখেছ?’