তোমরাই গড়বে সুন্দর পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আজ আনন্দিত তৃতীয় মডেল জাতিসংঘ অধিবেশনে তোমাদের আমন্ত্রণ জানাতে পেরে। আন্তর্জাতিক বিষয় নিয়ে তোমাদের আগ্রহ এসেছে তখনই, যখন কিনা তরুণেরা পৃথিবীকে বদলে দেওয়ার জন্য কাজ শুরু করেছেন। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন বেশির ভাগ তরুণই। এ তরুণেরাই চাচ্ছেন তাঁদের সঠিকভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অভাব পূরণ করতে এবং সেনাবাহিনীকে সৃজনশীলতা ও সাহসের সঙ্গে কাজ করার সুযোগ দিতে। এ প্রচেষ্টার ফলও পাওয়া যাচ্ছে দারুণভাবে।তরুণসমাজ এবং অন্যরা পৃথিবীর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পথ নতুন করে তৈরি করার চেষ্টা করছে। তারা স্বৈরশাসক এবং সেই সব মহল, যারা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের ভিত নড়িয়ে দিয়েছে। এ ধরনের শাসনব্যবস্থার প্রতিবাদ করতে যেখানে উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শত্রুর বিপক্ষে লড়াই করতে হয়, সেখানে তারা পুরোপুরি নিরস্ত্র হয়ে ফেসবুক অথবা টুইটারের মাধ্যমে বিপ্লব করছে। পৃথিবীজুড়ে অত্যাচারী শাসকসমাজ সব কাজ এলোমেলো করে দিচ্ছে। আজকাল সমাজে জায়গা করে নেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে নিজের শক্তি ও বুদ্ধির সাহায্যে সমস্যার মোকাবিলা করার দক্ষতা থাকা। এই নতুন ভাবনাধারা তরুণদের করে দিচ্ছে কাজ করার সুযোগ। জাতিসংঘের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জনগণকে অবিচার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার উৎসাহ দেওয়া, লিঙ্গবৈষম্য দূর করে সবার নিজ নিজ অধিকারগুলো আদায় করে নেওয়ার সাহস জোগানো।সমপ্রতি আমাদের যোগাযোগমাধ্যমে এক বিশাল পরিবর্তন এসেছে। অল্প সময়ের মাঝে আমরা আমাদের খবর যেকোনো দূরত্বে পাঠাতে পারি এবং সমমনা মানুষগুলোর সঙ্গে নিজেদের ভাবনাগুলো নিয়ে কথা বলা ও নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যেতে পারি। মানুষের সঙ্গে প্রকৃতির উন্নতি হবে একই সুরে বাঁধা—এ বিষয়ে তোমরা এ অধিবেশনে কী কী পদক্ষেপ গ্রহণ করলে সমস্যার সমাধান পাওয়া যাবে, সেসব বিষয়ে আলোচনা করতে পারবে। পৃথিবীর বাস্তুসংস্থান এবং উত্তরাধিকারসূত্রে যে প্রাকৃতিক সম্পদের মালিক তোমরা, তার ব্যবহার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিভিন্ন দেশ ও সমাজ ভিন্ন ভিন্নভাবে কাজ করছে কিন্তু স্বীকার করতেই হবে, এসব উপায়ে সঠিকভাবে সবকিছুর সমাধান করা সম্ভব নয়। তাই আমাদের প্রাকৃতিক ভারসাম্য রাখতে সক্ষম—এমন একটি সঠিক উপায় খুঁজে বের করতে হবে। পুরোনো প্রজন্মের কিছু সদস্যের ক্ষেত্রে এটা কল্পনা করা কঠিন হবে যে কীভাবে আমরা আমাদের জীবনব্যবস্থার পরিবর্তন করব এবং সবার জন্য সমান এমন একটি সুন্দর পৃথিবী গড়ে তুলব। কিন্তু আমি আত্মবিশ্বাসী, আগামীকে সুন্দর করে তোলার সকল সামর্থ্য তোমাদের মাঝে আছে। আমি অনুরোধ করছি, এই অধিবেশনের অভিজ্ঞতার সাহায্য নিয়ে তোমরা আজ থেকেই পৃথিবীকে বদলে দেওয়ার পরিকল্পনা শুরু করো। এই অভিজ্ঞতা থেকে যে দক্ষতা এবং বোঝার ক্ষমতা তুমি পাবে, তা তোমাকে জাতিসংঘের উদ্দেশ্য পূরণের জন্য এবং সুন্দর একটি পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে অনেক সাহায্য করবে।ইংরেজি থেকে অনূদিত