প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমার কাকার বিয়েতে তোমাকে প্রথম দেখে খুব ভালো লেগেছিল আমার। তাই তোমার পিসির কাছে বলি। তুমি আমাকে খুব সহজেই আপন করে নিলে। যখন তুমি প্রথম দুদিন ফোন দাওনি খুব ভয় করছিল। যা হোক তৃতীয় দিন সন্ধ্যায় যখন একটা অপরিচিত নম্বর থেকে ফোন এল, তখন আমি আনন্দে নেচে উঠি। আত্মবিশ্বাসে নম্বরটা সুপার এফঅ্যান্ডএফ করে ফেলি। যা হোক অনেক দিন পরপর তোমার সঙ্গে কথা হতো। তোমার সঙ্গে কথা বলার জন্য কত আকুল ছিলাম। কথা যখন বলতে পারতাম আমার শরীর কাঁপতো।
মনে আজও বজ্রপাত ঘটে। যখন সেই তুমি আমার রাগ ভাঙাতে বলেছিলে যে ‘আই লাভ ইউ’। কিন্তু সেই দিনগুলো আজ আর নেই। কী ভুল করেছিলাম আমি তা না বলেই চলে গেলে, হৃদয়টাকে ভেঙে। জানো কি, আজও তোমাকে খুব ভালোবাসি, তোমাকে মিস করি প্রতিটি মুহূর্তে। রোমান্টিক কোনো গল্প পেলে চোখ ভিজে যায়।
রাখাল বর্মন, নেত্রকোনা।