তোমাদের অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জিপিএ-৫ পাওয়ায় তোমাদের অভিনন্দন জানাই। তোমরা প্রমাণ করেছ, তোমরা সত্যিকারের মেধাবী। আমরা জানি, কৈশোরেই বড়দের মতো হাড়ভাঙা পরিশ্রম করতে হয় তোমাদের। তোমাদের বেশির ভাগকেই উপার্জন করে সংসারে সহায়তা করতে হয়। অনেকেই সুবিধাবঞ্চিত দুর্গম এলাকায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। শারীরিক প্রতিবন্ধকতাও আছে কয়েকজনের। এত সব বাধাবিপত্তি জয় করে তোমাদের সাফল্যে আমরা গর্বিত। ব্র্যাক ব্যাংক তোমাদের পাশে রয়েছে। স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমরা তোমাদের পাশে থাকতে চাই। আশা করি, স্নাতক পর্যায়েও তোমরা সাফল্যের এ ধারা বজায় রাখতে পারবে।জিসান কিংশুক হক যোগাযোগ ও সার্ভিস কোয়ালিটি প্রধান, ব্র্যাক ব্যাংক লিমিটেড