তোমার কথা শোনার অপেক্ষায়

আমি নয়ন, কলকাতায় থাকি। আমার ভালোবাসার মানুষের নাম প্রিয়া। সে থাকে বাংলাদেশের চট্টগ্রামে।
আমার সঙ্গে প্রিয়ার পরিচয় ফেসবুকে। আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু মুখ ফুটে সে এখনো আমাকে ‘ভালোবাসি’ কথাটা বলেনি। আমি ছটফট করছি সেটা শোনার জন্য। আমাদের দুজনের খুব মনের মিল। আমাদের সম্পর্ক ফেসবুকের গণ্ডি ছাড়িয়ে ফোনে এসে গেছে। আমরা ফোনে নানা রকম গল্প করি। আমি তাকে কোনো দিন হারাতে চাই না। প্রিয়াও আমাকে এভাবে ভালোবাসে কি না, জানি না। তবে ভগবানের কাছে আমার একটাই চাওয়া, প্রিয়াকে নিয়ে আমি যেন সুখের একটা সংসার করতে পারি। জানি না, আমি সফল হব কি না। প্রিয়া যদি এই চিঠিটা পড়ে তাহলে ওকে বলব, ‘প্রিয়া, আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো, তোমার মুখ থেকে আমি এই কথাটুকু শুনতে চাই।’ আর একটা কথা প্রিয়াকে আমার বলার আছে তা হলো, আমি আর তুমি দুজনে দুই দেশে থাকি। তাই আমাদের ভালোবাসাটা কিন্তু পুরোটাই একটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। আশা করি, আমরা কেউ সেই বিশ্বাস নষ্ট করব না।
ইতি
তোমার হৃদয়
নয়ন দাশ, কলকাতা, ভারত।