প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি আর হবে না। বৃষ্টি হবে তো অনেক দূরে চলে যাব কিন্তু। ভয় দেখাচ্ছি, ব্লাকমেল করছি, যেটাই বলো—ভালোবাসার জন্যই করছি। আর ও চোখে পানি দেখতে চাই না। যথেষ্ট হয়েছে। দূরে সরিয়ে না দিলে কি এত ভালোবাসা পেতাম বলো! সত্যিই মুগ্ধ আমি তোমার ভালোবাসা দেখে। ভেবেছিলাম ভালোবাসা শেষ হয়ে গেছে। তোমার ভালোবাসা আর শুদ্ধতা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমার জন্যই জীবনকে ভালোবেসেছি। বাতাসে তোমার গন্ধ পাব বলে বাতাসকে ভালোবাসি। ভালোবেসেছি রংধনুকে। যাতে তোমাকে দেখতে পারি বিশাল আকাশজুড়ে। তোমাকে ভালোবেসেছি। তোমাকেই ভালোবেসেছি। তোমাকেই ভালোবেসেছি।
সোলায়মান শিপন
কেরানীগঞ্জ, ঢাকা।