তোয়ালের তালাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড তাপে পানি বা ঘামে ভেজা শরীর মুছে নিতে যার প্রয়োজন, সেটা হলো তোয়ালে। তাই নিজের ব্যবহারের তোয়ালেটা হওয়া চাই মনের মতো। ‘গরমের এই সময়ে তোয়ালের চাহিদা প্রচুর। একেক বয়সী ব্যক্তির একেক ধরনের তোয়ালে পছন্দ। বিক্রিও তাই বেশ ভালো।’ জানালেন ঢাকার নিউমার্কেটের তোয়ালে বিক্রেতা মজিবুর রহমান। তিনি বলেন, ‘১০ বছর ধরে তোয়ালে বিক্রি করছি। তবে এই দুই বছর ক্রেতাদের চাহিদায় বেশ পরিবর্তন দেখছি রং ও নকশা বাছাইয়ের ক্ষেত্রে।’ ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হরেক রকম নকশার তোয়ালে। চীন ও থাইল্যান্ডের তোয়ালে ছাপিয়ে দেশি ‘সেনাকল্যাণ সংস্থার’ তৈরি তোয়ালের কদর বেশি।যেমন বয়স তেমন নকশাছোট বাচ্চাদের তোয়ালের মধ্যে রয়েছে নানা ধরনের নকশা। এতে রঙের ব্যবহার বেশি। ফুল, পাখি, ফল, মজার সব কার্টুন চরিত্র ফুটে উঠেছে বাচ্চাদের তোয়ালেতে। এ ছাড়া শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় ক্যাপ টাওয়াল, ইয়োলো বার্ড ইত্যাদি। তরুণ-তরুণীদের জন্য রয়েছে রোজল্যান্ড, বলপ্রিন্ট। এ ছাড়া প্রাকৃতিক দৃশ্যের নান্দনিক চিত্রও দেখা যায় কোনো কোনো তোয়ালের মধ্যে। বয়স্ক ব্যক্তিদের পছন্দ একরঙা, চেক তোয়ালে, গুটি চেক, স্টেপ চেক ও সাধারণ চেক। বিভিন্ন প্রকার তোয়ালের মধ্যে পাতলা ও মোটা সুতার তোয়ালে দেখা যায়।দামটা যেমনবাজারে তোয়ালের দাম সাধারণত ডিজাইন ও সাইজের সঙ্গে ওঠা-নামা করে। বাচ্চাদের বিভিন্ন মাপের তোয়ালের দাম ১০০-৩০০ টাকা পর্যন্ত। তবে নকশার সঙ্গে দামের কিছুটা পার্থক্য আছে। চায়না তোয়ালে ৩০০-১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। থাইল্যান্ডের তোয়ালের দাম ২০০-১০০০ টাকা পর্যন্ত। এক রঙের আড়াই হাত লম্বা তোয়ালের দাম পড়বে ১০০-২৫০ টাকা—একই মাপের গুটি চেকের তোয়ালের দাম ১৫০-২৫০ টাকা। রোজল্যান্ড তোয়ালের বাজারদর ২০০-১০০০ টাকা। তবে এর খুদে আকারের দাম ৮০-১০০ টাকা। প্রিন্টের তোয়ালের দাম ৮০-৮০০ টাকা। স্টেপ চেক বা বলপ্রিন্ট তোয়ালের দাম ৮০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া তাঁতের সুতায় বোনা তোয়ালের দাম ৫০-১৫০ টাকা পর্যন্ত। বেসিন টাওয়াল ৫০-১৫০ টাকা।যেখানে পাবেনসব এলাকায়ই তোয়ালে পাওয়া যায়। রাজধানীর মিরপুর, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, পুরান ঢাকা, ইসলামপুর ও চকবাজারে রয়েছে তোয়ালের বিশাল মার্কেট।