তৌসিফের প্রিয় আমির খান, মায়ের রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা তৌসিফ মাহবুব। মা লুৎফা মাহবুবু, পেশায় গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

মায়ের সঙ্গে তৌসিফ। ছবি: অধুনা
মায়ের সঙ্গে তৌসিফ। ছবি: অধুনা

১. কোন ধরনের খাবার পছন্দ করেন?
তৌসিফ: লইট্টা শুঁটকির ভুনা ও স্যান্ডউইচ।
মা: শুঁটকি। কাচ্চি বিরিয়ানি ও চিনা খাবারও ভালো লাগে।
২. যাঁর গান ভালো লাগে...
তৌসিফ: ভারতের এ আর রহমান ও বাংলাদেশের জেমস।
মা: সতীনাথ মুখ্যোপাধ্যায় ও কনক চাঁপার গান ভালো লাগে।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
তৌসিফ: শ্রাবণ মেঘের দিনে, বলিউডের গ্যাং অফ ওয়াসিপুর ও হলিউডের গডফাদার।
মা: ময়নামতি ও নীল আকাশের নিচে।
৪. প্রিয় অভিনয় শিল্পী...
তৌসিফ: ভারতের আমির খান, বাংলাদেশের শতাব্দী ওয়াদুদ ও অ্যালেন শুভ্র।
মা: রাজ্জাক, কবরী ও আমার ছেলে।
৫. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
তৌসিফ: পাহাড় আমাকে টানে। বান্দরবানের নীলগিরি প্রিয় জায়গা।
মা: কক্সবাজারের সমুদ্রসৈকত।
সাক্ষাৎকার: শফিক আল মামুন