ত্বক বুঝে ফেসিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছরের বয়সটাই দুরন্তপনার। সারা দিন দৌড়ঝাঁপ, ত্বক সচেতনতার বিষয়টি এ বয়স গ্রাহ্যই করে না। কিন্তু রূপবিশেষজ্ঞরা মনে করেন, এ সময় থেকেই ত্বক পরিচর্যা শুরু হওয়া উচিত।প্রতিদিন দাঁত ব্রাশ করার মতো ত্বকও পরিষ্কার করা উচিত। ১৬-১৭ বছর বয়সে ত্বকে তৈলাক্ত ভাব থাকে, ব্রণ ওঠার প্রবণতাও দেখা দেয়। ত্বকের পরিচর্যার বিষয়টিতে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। এ বয়সটির জন্যই পারলারে ১০ মিনিটে ফেসিয়াল করার ব্যবস্থা আছে বলে জানান রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। এ ফেসিয়ালটির মাধ্যমে ব্ল্যাক হেডস এবং ব্রণ থাকলে উঠিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে ত্বক ভালোভাবে পরিষ্কার হয়; যা বেশির ভাগ সময় ঠিকমতো বাসায় করা যায় না। কানিজ আলমাস খান জানান, ফেসিয়ালের প্রাথমিক বা শুরু বলা যায় এটিকে।ফেসিয়াল করানোর জন্য অবশ্যই ভালো বা অভিজ্ঞ পারলারে যাওয়া উচিত। ফেসিয়াল করানোর সময় ম্যাসাজের ধাপগুলো সঠিক ও ভালো পণ্যের ব্যবহার অত্যাবশ্যকীয়। ত্বক অনুযায়ী ফেসিয়ালে ব্যবহূত পণ্যগুলোও আলাদা হতে হবে। তিনি আরও জানান ২০ বছরের পর যে কেউই ফেসিয়াল করতে পারবেন। শুষ্ক, সাধারণ ও তৈলাক্ত ত্বকে সমস্যা না হলে হারবাল ফেসিয়াল করা যেতে পারে।পরিষ্কার, স্ক্র্যাবিং ও টোনিং ফেসিয়ালের ধাপ এই তিনটি। ট্রিটমেন্ট ফেসিয়াল ছাড়া বাকি সব ফেসিয়ালের মূল কাজ ত্বক পরিষ্কার করা। ট্রিটমেন্ট ফেসিয়াল হলো ত্বকের বিশেষ কোনো সমস্যা, যেমন—ব্রণ, রোদে পোড়া ইত্যাদি দূর করার জন্য বিশেষ ফেসিয়াল।যাঁরা প্রথম ফেসিয়াল করছেন, পারলারে গিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলে নেওয়া ভালো। একই বিষয় প্রযোজ্য, যাঁরা পুরোনো ফেসিয়াল পরিবর্তনে নতুন কিছু করতে চান। এখানে একটি সাধারণ ধারণা দেওয়া হলো কোন ত্বকে কী ধরনের ফেসিয়াল মানানসই তা নিয়ে।শুষ্ক ত্বকেঅনেকের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়। যার কারণে চামড়া ওঠে, ত্বক ফেটে যায়। এ ত্বকের জন্যও আলাদা ফেসিয়াল আছে। বয়স রোধেচেহারায় বয়সের ছাপ, রূপসচেতনদের কাছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ৪৫ বছরের পর থেকেই সাধারণত এ সমস্যা দেখা দেয়। তবে অনেকের ক্ষেত্রে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা আগেই দেখা দেয়। বয়সের চাপের পাশাপাশি চেহারায় কালো কালো ছোপও পড়ে। এগুলো দূর করতে ভেজিটেবল পিলিং এবং থার্মোহার্বের ফেসিয়ালটি করা উচিত। এতে চেহারার কালো দাগ চলে যাবে, ত্বকে উজ্জ্বলতা আসবে বলে জানান কানিজ আলমাস খান।সাধারণ ত্বকের জন্যএ ত্বকে খুব একটা সমস্যা হয় না। ফ্রুট ফেসিয়াল, ফ্লাওয়ার ফেসিয়াল, হারবাল ফেসিয়াল, অ্যালোভেরা ফেসিয়ালসহ আরও অনেক ধরনের ফেসিয়াল আছে এ ত্বকের যত্নে। তৈলাক্ত ত্বকের যত্নেহারবাল ফেসিয়াল, অ্যালোভেরা ফেসিয়ালসহ ক্লিন ফেসিয়াল করা যাবে এ ত্বকে। এ ছাড়া ভেজিটেবল পিল, মেরো ফেসিয়ালও করতে পারেন।ট্রিটমেন্ট ফেসিয়ালত্বকে কোনো ব্রণ থাকলে ট্রিটমেন্ট ফেসিয়াল করতে হবে। ব্রণের জন্য পিম্পল ফেসিয়াল, পিগমেন্টের জন্য পিগমেন্টেশন ফেসিয়াল, ভেজ পিল ফেসিয়াল আছে।অ্যালোভেরা আর থার্মোহার্ব ফেসিয়াল করালে কালো ছোপ দূর হবে। মেছতা দূর করার জন্য আছে ভেজ পিল ফেসিয়াল ও অ্যালোভেরা ফেসিয়াল, যা ত্বককে পরিষ্কার করবে। ত্বকে খুব বেশি সমস্যা না থাকলে মাসে একবার ফেসিয়ালই যথেষ্ট। ত্বকে সমস্যা দেখা দেওয়ার আগেই সচেতন হওয়া উচিত। ত্বক এবং সমস্যা বুঝে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই সঠিক ফেসিয়াল করা উচিত।কিছু বিউটি পারলারের ফেসিয়াল করার খরচ:পারসোনা২৩০ টাকা থেকে শুরু। ফেসিয়ালের সর্বোচ্চ মূল্য এক হাজার ৫০০ টাকা।ফারজানা শাকিলস মেকওভার স্যালন২৫০ থেকে দুই হাজার টাকার মধ্যে এখানে ফেসিয়াল করা যাবে।হারমনি স্পাস্পা ফেসিয়ালের সেবা পাওয়া যাবে ৮৫০ থেকে এক হাজার ৯০০ টাকার মধ্যে। আয়ুর্বেদিক ফেসিয়াল করানো যাবে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকায়।এছাড়াও বেশিরভাগ বিউটি পারলারে ফেসিয়াল করাতে খরচ পড়বে ২৫০ থেকে দুই হাজার টাকা।