ত্বক ভালো রাখুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বক ভালো রাখতে মেনে চলুন কয়েকটি টিপস
*সরাসরি সূর্যরশ্মি এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা ও সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
* ধূমপান করবেন না। ধূমপানে রক্তনালি সরু হয়ে যায়। এতে ত্বকে রক্ত চলাচল ব্যাহত হয়। এতে ত্বকে ঠিকমতো অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না। ফলে ত্বক রুক্ষ হয়ে ওঠে।
* বেশি ক্ষারযুক্ত সাবান পরিহার করুন। দীর্ঘ সময় ধরে গোসল করবেন না। গোসলের পর হালকাভাবে গা মুছুন। দাড়ি কাটুন ভালো রেজর দিয়ে।
*আঁশজাতীয় খাবার ও সবুজ শাকসবজি বেশি করে খান। ভিটামিন সি–সমৃদ্ধ ও কম চর্বিযুক্ত খাবার ত্বককে সতেজ রাখে। বয়সের ছাপও পড়ে না।
*স্ট্রেসমুক্ত থাকুন। স্ট্রেস বাড়লে ত্বকে ব্রণ ওঠে। স্ট্রেস কমাতে দ্রুত পদক্ষেপ নিন। কর্মপরিকল্পনা ঠিক করুন। এতে আপনার ত্বকও ভালো থাকবে।
সূত্র: মায়ো ক্লিনিক ওেয়বসাইট