ত্বক সুস্থ রাখুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপচর্চার পাশাপাশি ত্বকের সুস্থতার জন্য নিয়মিত পরিচর্যার বিকল্প নেই। বিশেষজ্ঞরা এ ব্যাপারে কয়েকটি পরামর্শ দিয়েছেন: কখনোই অপরিচ্ছন্ন তোয়ালে দিয়ে মুখ মোছা ঠিক নয়। অনেকেই খোলা জায়গায় তোয়ালে শুকাতে দেন। সে সময় তোয়ালেতে বিভিন্ন রোগজীবাণু জড়ো হতে পারে। বাইরে থেকে ঘরে ফিরে সব সময় মুখমণ্ডল ও শরীরের অন্যান্য উন্মুক্ত অংশ পরিষ্কার করতে হবে। মুখের ত্বকে বারবার হাত বোলানো ঠিক নয়। প্রতি ২১ দিন পর পর মুখমণ্ডল নিবিড়ভাবে পরিষ্কার (ফেসিয়াল) করা উচিত। ঘরে নিয়মিত ত্বকের পরিচর্যা করুন এবং একই ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করুন। দ্য হিন্দু।