ত্বকের জন্য ভিটামিন সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গ্রীষ্মে অতিবেগুনি রশ্মি থেকে আপনার ত্বক সুরক্ষার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান, যা ত্বকের কোষে যেকোনো ধরনের ভাঙন প্রতিরোধ করে। ধূমপান, পরিবেশের বিভিন্ন দূষিত উপাদান এবং সূর্যালোকে অনাবৃত থাকার কারণে এ রকম ভাঙন শুরু হতে পারে। আবার, ভিটামিন সি-তে যে অ্যান্টি-অক্সিডেন্ট আছে, তা ভিটামিন ই-র মতো অন্য অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানগুলোকে নতুন করে সক্রিয় করে তুলতে পারে। ত্বক ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে ফেলে ভিটামিন সি। আপনার ত্বককে আরও সুস্থ, মসৃণ এবং তারুণ্যদীপ্ত দেখাতে চাইলে ভিটামিন সি-সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি বেশি বেশি খান। আইএএনএস।