ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের গ্রামে প্রতিদিন ছয় থেকে আট পরিবার না খেয়ে দিন কাটায়। সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায়নি। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা খাদ্য বিতরণ করবেন জেনে শুক্রবার ভোরে কংলাকের উদ্দেশে রওনা দিই। পেঁৗছায় ১১টার দিকে।’ এমনই মন্তব্য ছিল শিয়ালদুইলুই গ্রামের কার্বারি ভূজন ত্রিপুরার।
গত ১৮ জুলাই শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাকপাড়া এলাকায় চাল ও ত্রাণসামগ্রী বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা।
সকাল সাতটায় উপজেলা সদর থেকে চাঁদের গাড়িযোগে (জিপ) সাজেকের উদ্দেশে রওনা দেন বন্ধুসভার সদস্যরা। আঁকাবাঁকা সুউচ্চ পাহাড়ের চূড়া পাড়ি দিয়ে বেলা ১১টায় কংলাকপাড়া এলাকায় পেঁৗছান বন্ধুসভার সদস্যরা।
বন্ধুসভার পক্ষ থেকে ১৪৩ পরিবারকে আট কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া ২৫ জন বৃদ্ধ মহিলাকে একটি করে থামি ও ২৫ জন বৃদ্ধকে একটি করে লুঙ্গি দেওয়া হয়েছে।