ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সাংস্কৃতিক সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষার গান, কবিতা ও কাব্যকথায় ২৪ শ্রাবণ জমেছিল ত্রিতরঙ্গ আবৃত্তি দলের ‘শ্রাবণসন্ধ্যায় রিমঝিম বর্ষায়’ শীর্ষক অনুষ্ঠান। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী মাসুদ তালুকদার। এরপর কবিতা পড়েন আকতার হোসাইন ও আনন্দ মোহন রক্ষিত। আমন্ত্রিত আবৃত্তিকারদের মধ্যে ছিলেন বোধনের ইন্দিরা চৌধুরী, নির্মাণের বাপ্পী হায়দার, উচ্চারকের ফারুক তাহের, মুক্তধ্বনির সায়রা রৌশনী, প্রমার জোবায়ের জুয়েল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের মো. আকতারুজ্জামান।গানের ডালি নিয়ে আসেন পূরবী চক্রবর্তী, রুবেল চৌধুরী, সুমন তালুকদার, সন্দ্বীপা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রবিন আচার্য্য। কখনো গান কখনো আবৃত্তি দিয়ে সাজানো এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবাশীষ রুদ্র। বিজ্ঞপ্তি।