ত্রিতরঙ্গের আবৃত্তি সন্ধ্যা ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি–সন্ধ্যা ২৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ত্রিতরঙ্গের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে।
আসরে আবৃত্তি করবেন শিল্পী রণজিৎ রক্ষিত এবং ত্রিতরঙ্গের নবীন ও প্রবীণ আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন। অতিথি থাকবেন দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গনি ও কবি মানজুর মুহাম্মদ। বিজ্ঞপ্তি।