ত্রিতরঙ্গের কর্মশালা শুরু হচ্ছে ৬ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, কণ্ঠশীলন, সংবাদ পাঠ, উপস্থাপনাবিষয়ক কর্মশালার ১১তম ব্যাচের ক্লাস ৬ এপ্রিল থেকে শুরু হবে। কর্মশালায় ঢাকা ও চট্টগ্রামের মিডিয়া ব্যক্তিত্বরা প্রশিক্ষণ দেবেন।আগ্রহীদের চেরাগি পাহাড়স্থ বাতিঘর লাইব্রেরি, মেহেদিবাগস্থ বিশদ বাংলা ও শিল্পকলা একাডেমীর শফির দোকান থেকে ৫ এপ্রিলের মধ্যে ভর্তি ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। বিস্তারিত জানতে ০১৮১৯ ৮৯৩৫৮৯ অথবা, ০১৬৭০ ৪৭২২৪১ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি