ত্রিতরঙ্গের রক্তমাখা বর্ণমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের স্মরণে ত্রিতরঙ্গের পরিবেশনায় সম্প্রতি নগরে অনুষ্ঠিত হলো ‘রক্তমাখা বর্ণমালা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত এই আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। প্রয়াত রাজনীতিবিদ ও ভাষাসৈনিক আবদুল্লাহ আল হারুনকে উৎসর্গ করা হয় এই অনুষ্ঠান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উপদেষ্টা সাইফুদ্দিন খালেদ। স্বাগত বক্তব্য দেন দেবাশীষ রুদ্র। এরপর বক্তব্য দেন আবদুল্লাহ আল হারুণের মেয়ে শামীমা হারুণ।আবৃত্তি করেন রণজিত রক্ষিত, অঞ্চল চৌধুরী, উদয় শংকর দাস, শান্তনু বিশ্বাস, রাশেদ হাসান, কংকন দাশ, দেবাশীষ রুদ্র, ফারুক তাহের প্রমুখ।বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ত্রিতরঙ্গ আবৃত্তি দল ও নরেন আবৃত্তি একাডেমি। প্রধান অতিথি আবদুল মান্নান বলেন, ‘কবিতা জাগরণের প্রধান হাতিয়ার। এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে কবিতাই নানাভাবে মানুষকে আন্দোলনের প্রেরণা জুগিয়েছে।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনিয়া ফারাজি ও অমিত অমি।