প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান ভাষা আন্দোলন ও ভাষাসৈনিকদের স্মরণে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের নিয়মিত আয়োজন ‘রক্তমাখা বর্ণমালা’ আজ ১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতা পাঠ, একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হবে। স্বরচিত কবিতা পাঠ করবেন খুরশীদ আনোয়ার, বিশ্বজিৎ চৌধুরী, ফারহানা আনন্দময়ী ও মনিরুল মনির। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে ভাষাসৈনিক মাহফুজুল হককে। বিজ্ঞপ্তি।