নগরের জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে ২২ মার্চ ত্রিতরঙ্গ আবৃত্তি দল আয়োজন করে কবি রফিক আজাদ স্মরণসন্ধ্যা। সংগঠনের উপদেষ্টা সাজিদ হোসেনের সভাপতিত্বে কথামালায় অংশ নেন কবির পরিবারের সদস্য আবুল কামাল খান, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মসরুর হোসেন ও সংগঠনের সভাপতি দেবাশীষ রুদ্র। কথামালার পর আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের সদস্য ঐশী পাল, অর্ক দেব, মোহাম্মদ আলী, সুজয় দে, আদিল ইলাহী, আসাদুল্লাহ চৌধুরী ও সুপ্রিয়া চৌধুরী। এ ছাড়া আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের সেঁজুতি দে, উচ্চারক আবৃত্তিকুঞ্জের এ এস এম এরফান, উত্তরায়ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিক মহাজন, অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুমতাহিনা জুঁই, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের বায়েজিদ সাগর, দৃষ্টি চট্টগ্রামের বেনজির রশিদ ও স্বপ্নযাত্রীর ইয়াছির সেলিম।