ত্রিতরঙ্গের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিতরঙ্গ আবৃত্তি দল পরিচালিত শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সংবাদপাঠ ও উপস্থাপনাবিষয়ক কর্মশালার অষ্টাদশ ব্যাচে নিবন্ধন চলছে। চার মাসব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক থাকবেন আবৃত্তিশিল্পী, কবি, সাহিত্যিক, উপস্থাপক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব। ক-বিভাগ (প্রথম-অষ্টম শ্রেণি) ও খ-বিভাগে (নবম-তদূর্ধ্ব) ভর্তি হতে আগ্রহীদের ৮ মার্চের মধ্যে বুকমার্ক (চেরাগী পাহাড় মোড়) থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৮৪০৪১৪৮১৯ ও ০১৬৭০-৪৭২২৪১)। বিজ্ঞপ্তি।